চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে পালিত হচ্ছে চ্যানেল আইয়ের জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ন ০১, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

আঠারোয় জয়ধ্বনিতে আঠারো বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। দিনটি ঘিরে জেলায় জেলায় চলছে উৎসব।

দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই এর ১৮তে পদার্পণ উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে ১২ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে।

সকালে জন্মদিনের কেক কাটেন সিটি মেয়র আজম নাছির উদ্দিন। শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্বরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে রংপুরে শুরু হয় চ্যানেল আই এর সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা।

পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে এবং ৬০ পাউন্ডের কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী।

সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্যালয়ে আয়োজিত চ্যানেল আই এর জন্মদিনের অনুষ্ঠানে অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

Reneta

রাজশাহীতে জন্মদিনের কেক কাটেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। পরে দর্শক ফোরামের নারী ও শিশুরা আরো একটি কেক কাটেন।

নেত্রকোণায় তিন দিনের তৃতীয় দিনে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ভোলায় রাত বারোটা এক মিনিটে ভোলা প্রেসক্লাবে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিনের প্রথম কর্মসুচি শুরু হয়।

মুন্সিগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো কেক কাটা, বৃক্ষ রোপণ, মাছের পোনা অবমুক্ত র‌্যালি ও আলোচনা সভা। জন্মদিনের প্রথম প্রহরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে নীলফামারীতে । অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড.মমতাজুল হক ও অন্যারা।

সিরাজগঞ্জে আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। মেহেরপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিল আলোচনাসভা ও কেক কাটা।

পটুয়াখালীর উপকূলীয় জনপদে ছড়িয়ে পড়েছে জন্মদিনের উৎসব। সকালে চর বিশ্বাস ইউনিয়নে কয়েক হাজার কৃষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বর্নাঢ্য র‌্যালী বের হয়।

টাঙ্গাইলের ডিসি লেকে ১৮ পাউন্টের কেক কেক কাটেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও কেক কেটে বরগুনায় চ্যানেল আই এর ১৮তম জন্মদিন পালিত হয়েছে।

খাগড়াছড়িতে চ্যানেল আইয়ের ১৮ বছরে পর্দাপন উপলক্ষে চ্যানেল আই দর্শক ফোরাম জেলার তিনজন সফল কৃষককে সম্মাননা দিয়েছে। টাউন হল প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলায় শেষ হয়। মাগুরা আইনজীবী সমিতি ভবনে সকালে জন্মদিনের কেক কাটা ও আলোচনা হয়েছে।

যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর কেক কেটে চ্যানেল আইয়ের জন্মদিনের কর্মসূচি উদ্বোধন করেন।

সুনামগঞ্জে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীরা একসাথে জন্ম দিনের কেক কাটেন। পাবনায় আয়োজন করা হয় কেক কাটা র‌্যালি ও আলোচনা সভার।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইজন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

স্ক্রিনটাইম বাড়াতে অ্যাপ ডিজাইন করে না মেটা: আদালতে মার্ক জুকারবার্গ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ফাইল ছবি

নতুন মন্ত্রীদের দ্বিতীয় কার্যদিবসে কর্মচঞ্চল সচিবালয়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় গম চাষে ঝুঁকছেন চাষিরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজানের প্রথম সেহরি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT