স্পোর্টস

সাময়িক বরখাস্ত ব্ল্যাটার

সাময়িক বরখাস্ত ব্ল্যাটার

৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত হয়েছে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবিসি’র এক সূত্রে এই সংবাদ জানা যায়।

সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারী তদন্ত শুরু করার পর এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে।

সুইস কর্তৃপক্ষের ব্ল্যাটারের বিপক্ষে অভিযোগ ছিলো, ৭৯ বছর বয়সী ব্লাটার ফিফার জন্য নেতিবাচক চুক্তি করেছেন। সেই সঙ্গে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের(ইউয়েফা) সভাপতি মিশেল প্লাতিনিকে অবৈধ উপায়ে অর্থ দিয়েছেন।

গত বছর ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ।

তবে ২৯ মের নির্বাচনে ফিফার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্লাটার। এরপর বেশ কয়েক বার পদত্যাগ এবং তা পরে অস্বীকার করে বিতর্কিত হন এ সুইস।

বিষয়:ফিফাসেপ ব্ল্যাটার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…