চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরী ধর্ষণের পরে হত্যায় অভিযুক্তকে আটকের দাবিতে উত্তাল সামাজিক মাধ্যম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
অপরাধ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জে কিশোরী বিউটি আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবুলকে আটকের দাবিতে তার ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া ওই ঘটনা সম্প্রতি আলোচনার জন্ম দিয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে বাবুল নামের ওই বখাটে কিশোরী বিউটিকে ধষর্ণের পর খুন করে লাশ ফেলে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষকের মা ও এক সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত আসামী বাবুল এখনো পলাতক রয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ১৭ মার্চ রাতে পাশের থানায় নানার বাড়ি থেকে উধাও হয় বিউটি। পরদিন বেলা সাড়ে ১১টায় হাওরে তার লাশ পাওয়া যায়। তার শরীরে ৫টির মত আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বাড়িতে নিয়ে বিউটির লাশ দাফন করে পরিবারের লোকজন।

ওই কর্মকর্তা আরো জানান, বাবুল গত ২১ জানুয়ারি কিশোরী বিউটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, ওই ঘটনার ১৫/১৬ দিন পরে বিউটি বাড়ি ফিরে আসলে বিউটির বাবা মেয়েকে বাড়ি থেকে তুলে নেয়া, ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগ এনে বাবুল, তার মা ও আরো একজনকে আসামি করে ২ মার্চ কোর্টে মামলা করে। পরে কোর্টের আদেশে থানায় ৪ মার্চ মামলাটি লিপিবদ্ধ করে। এরপরেই এই পরিস্থিতি।

পুলিশ ১৯ মার্চ বাবুলের মা ও সন্দেহভাজন হিসেবে ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করলেও বাবুল এখনও পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষণকারী বাবুলের ছবি দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনেকে। বিউটির পড়ে থাকা নিথর লাশের ছবির সঙ্গে ভাইরাল হয়েছে ওই অভিযুক্ত বাবুলের ছবি।

Reneta

বাবুলের ছবি শেয়ার দিয়ে প্রকাশক ও অনলাইন অ্যাক্টিভিষ্ট রবিন আহসান ফেসবুকে লিখেছেন: লাল গোল বৃত্তে চিহ্নিত বাবুল নামের এই নরপশু জানোয়ারটি নৃশংসভাবে খুন হওয়া কিশোরী বিউটির হত্যাকারী। ইতোমধ্যেই পুলিশ খুনী বাবুলের মা (ইউপি সদস্য) এবং খুনের কাজে সহায়তাকারী কলমচান ও সন্দেহভাজন হিসেবে ঈসমাইল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধর্ষক-খুনী বাবুল এখনো পলাতক। তার এই ছবিটি ছড়িয়ে দিন। পুলিশকে সহায়তা করুন। তাকে দেখা মাত্রই ধরে পুলিশকে জানান। কপি-পেস্ট বা শেয়ার করে ধর্ষক-খুনী বাবুলকে ধরতে সহায়তা করুন।

 

অনলাইন অ্যাক্টিভিষ্ট কবির চৌধুরী তন্ময় একই দাবি জানিয়েছেন ফেসবুকে। তিনি বাবুলের ছবি ছড়িয়ে দিয়ে তাকে ধরতে পুলিশকে সহায়তা করতে বলেছেন তিনি।

বিনু মাহবুবা লিখেছেন: এই সেই ধর্ষক খুনী বাবুল যে বিউটিকে ধর্ষণ করেছে যে বিউটিকে হত্যা করেছে। পুলিশ এই শয়তানকে খুঁজে পাচ্ছে না। ছবিটি সবাই শেয়ার করে ছড়িয়ে দিন। পুলিশকে সাহায্য করুন।

দুই বছর আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা, তারপরে সেই ঘটনার তদন্ত ও দোষীদের খুঁজে বের করার দাবি আলোড়ন তুলেছিল সামাজিক মাধ্যমে।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণবিউটিলিড নিউজহত্যা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT