চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামর্থ্যের ১০ ভাগও দিতে পারিনি আমরা: জ্যোতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে ভরাডুবির কারণ ‘অজানা’ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছে। পুরো দলের ব্যাটিং পারফরম্যান্সে খোদ অধিনায়কও বিস্মিত। স্বীকার করেছেন সামর্থ্যের একশ ভাগের ১০ ভাগও দিতে পারেননি মাঠে।

পুরো সিরিজেই স্বাগতিক ব্যাটারদের অন্ধকারে ডুবে থাকা অবাক করেছে জ্যোতিকে। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে কিপার-ব্যাটার বললেন, ‘১০ শতাংশও না। কারণ নিজেও টোটালি সারপ্রাইজড। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু-একটা দিকে ভুল হলে তবুও মেনে নেয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রাখছে, মনে হয় যে সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।’

৯৫, ৯৭, ৮৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোর। শেষ ম্যাচে ব্যাটিংয়ে আরেকবার অন্ধকারে ডুবে ছুঁতে পারেনি তিন অঙ্ক। আরও অল্পতে গুটিয়ে যেতে পারত টিম টাইগ্রেস। ৬৩/৯ থেকে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের লড়াইয়ে ৮৯ রান অবধি পৌঁছায় বাংলাদেশ। দশম উইকেটে আসা ২৬ রান স্বাগতিক ইনিংসের সর্বোচ্চ জুটি।

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ শেষ হয়েছে হতাশাজনক পারফরম্যান্সে। হেসেখেলে টানা তিন ওয়ানডেতে স্বাগতিকদের হারাল অ্যালিসা হিলির দল। সিরিজজুড়ে বিন্দুমাত্র লড়াই জমাতে পারেনি টিম টাইগ্রেস। হতে হয়েছে বিধ্বস্ত। ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণে জ্যোতির দলের নিবেদন হয়েছে প্রশ্নবিদ্ধ। রোববার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে নামবে দুদল।

ভারত, পাকিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলার পর অস্ট্রেলিয়ার কাছে কেন বিধ্বস্ত হতে হল সে উত্তর নেই জ্যোতির কাছে। আছে ম্যাচে নিজেদের প্রয়োগ নিয়ে হতাশা।

‘‘অবশ্যই পুরো দল অনেক হতাশ। সবাই আসলে এমন আশা করেনি। আমরা নিজেরাও আশা করিনি, এতটা বাজে খেলব। দ্বিতীয়ত, আমাদের ইন্টেন্টের অভাব তো অবশ্যই বলবো। প্রতিটা দিন টপ-অর্ডার যেভাবে ব্যাটিং করেছে, তাদের থেকে আমরা পাইনি। তারা মাঠে থাকতে পারেনি, থাকলেও রান করতে পারেনি। জুটি গড়ার দিকে কারও কোনো মনোযোগ ছিল না। এমন মনে হচ্ছিল যেন, অন্যদের দিকে দায়িত্ব ঠেলে দেয়া হচ্ছে যে, ‘আমি পারিনি, তুমি করো।’ পুরো জিনিসটা আসলে দলের জন্য নেতিবাচক।’’

Reneta

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৯০ রানের সহজ লক্ষ্যে সফরকারীরা পৌঁছায় ১৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্যোতিবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরমেয়েদের সিরিজলিড স্পোর্টসহোয়াইটওয়াশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT