সাভার উপজেলার ২৮৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে সাভারের ঐহিত্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় বলে জানিয়েছেন সাভার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।
কর্মকর্তা জানান, সাভার উপজেলার ঢাকা ১৯ আসনে প্রায় সাত লাখেরও বেশী ভোটার রোববার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। এ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী নিরাপত্তা চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
এছাড়া আগামীকাল বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় সাভারে ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।








