চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের কথা ভেবে কষ্ট পাচ্ছেন তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ব্যর্থতার বৃত্ত ভেঙে চার-ছক্কার ঝড় তুলে সাব্বির রহমান এনে দিয়েছিলেন বড় পুঁজি। পরে দারুণ বোলিং করে দলকে জয়ের পথে রাখেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের দুই তরুণের উজ্জ্বল পারফরম্যান্সের দিনে দল পায়নি সাফল্য। ১৯৪ রানের পাহাড় গড়েও ৩ বল আগেই রংপুর রাইডার্সের কাছে হার দেখতে হয়েছে।

শুরুতে সাব্বির খেলেন ৫১ বলে ৮৫ রানের ইনিংস। তাসকিন নেন ৪ উইকেট। দারুণ খেলতে থাকা এবি ডি ভিলিয়ার্সকে বোল্ড করে আনেন ব্রেক থ্রু। ১৮তম ওভারে দুই উইকেট শিকার করে দলকে জয়ের কাছে রেখেই শেষ করেন কোটা (৪২/৪)। পরের ওভারে মেহেদী হাসান রানা ১৯ রান দিয়ে বসলে হয় স্বপ্নভঙ্গ। হারের হতাশা নিয়েই সিলেট পর্ব শেষ করল হোম টিম।

দুইশর কাছাকাছি সংগ্রহ নিয়েও হারের অভিজ্ঞতা অনেক বড় কষ্টে পরিণত হয়েছে তাসকিনের কাছে। কারণটা সাব্বিরের কথা ভেবেই, ‘ব্যক্তিগতভাবে আজকে আমার ম্যাচ হারার পর খুবই খারাপ লাগছে, জিতলে হয়ত সাব্বির ম্যাচ সেরা হতো। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। ওর জন্য হলেও জেতা উচিত ছিল।’

রংপুরের দরকার ছিল ২ ওভারে ২৪ রান। ১৯তম ওভারে এসে পেসার রানা দিয়ে বসেন ১৯ রান। শেষ ওভারে ৫ রান দরকার পড়লে অলক কাপালির ওভারের প্রথম ৩ বলেই তুলে নেয় রাইডার্সরা। টানা তিন হারের বৃত্ত ভাঙে মাশরাফীর দল।

রানা ৪ ওভারে ৫৭ রান দিয়ে ভাগ বসিয়েছেন লজ্জার এক রেকর্ডে। বিপিএলে এক ম্যাচে খরুচে বোলিংয়ের রেকর্ডে এটিই সর্বোচ্চ। চলতি আসরেই সিক্সার্সের আরেক পেসার আল-আমিন হোসেন মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দেন ৫৭ রান।

২২ বছর বয়সী রানার সিক্সার্সের হারের জন্য দায় থাকলেও তাসকিন তাকে কাঠগড়ায় তুলতে চান না। এ পেসার মনে করেন ম্যাচজুড়েই ছোট ছোট ভুলের কারণে বিসর্জন দিতে হয়েছে জয়, ‘মেহেদী অনেক ভালো বোলার। ওর লাইফের দ্বিতীয় ম্যাচ বিপিএলে (আসলে তৃতীয় ম্যাচ)। ও এর আগে এমন অবস্থার সম্মুখীন হয়নি। একটু নার্ভাস তো ছিলই। কিছু এক্সিকিউশন ভুল করেছে।’

Reneta

‘এই লেভেলে টি-টুয়েন্টি ফরম্যাটে যাদের সাথে আমরা খেলি, আমাদের স্থানীয়দের মধ্যে সেরা খেলোয়াড়রাই খেলে। আর বিদেশিরা তো সবাই প্রমাণিত খেলোয়াড় থাকে। আসলে ডেথ ওভার বা পাওয়ার প্লে-তে ভুলের মার্জিনটা খুব কম থাকে। উনিশ-বিশ হলেই রান হয়। শুধু ও নয়, আমাদের সবার আজ একটু লুজ বল হয়েছে। সেটাতেই রান হয়েছে। আশা করি এই ভুল থেকে শিখবে, ভবিষ্যতে ভালো করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিন আহমেদবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুররানালিড স্পোর্টসসাব্বিরসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT