চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্বামী জনি লি’র কাছে ফিরছেন জোলি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ১৩, জুন ২০২১
বিনোদন
A A

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি অ্যাঞ্জেলিনা জোলি। তবে শুক্রবার সাবেক স্বামী জনি লি মিলার-এর বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন জোলি। এরপরেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে কি সাবেক স্বামীর ঘরেই ফিরছেন জোলি?

৪ জুন ছিল অ্যাঞ্জেলিনা জোলির জন্মদিন। জন্মদিন উদযাপন করতে সাত সন্তানকে নিয়ে নিউ ইয়র্কে গিয়েছেন জোলি। পেজ সিক্স-এর খবরে জানা গেছে, শুক্রবার সাবেক স্বামীর সঙ্গে দেখা করতে তার ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন জোলি। বিচ্ছেদের এত বছর পরেও তাদের বন্ধুত্ব হারায়নি। আর তাই ভক্তরা জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন, জোলি আবারও জনি লি মিলারের কাছে ফিরবেন কিনা তা নিয়ে।

১৯৯৫ সালে ‘হ্যাকার্স’ ছবির সুবাদে জোলির সঙ্গে পরিচয় হয় ব্রিটিশ নির্মাতা জনি লি মিলারের। তাদের বিয়ে হয় ১৯৯৬ সালে। তবে ১৯৯৭ সালের সেপ্টেম্বরেই তারা আলাদা হয়ে যান। এর দুই বছর পর বিচ্ছেদের আবেদন করেন তারা।

জনি লি মিলারের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এক সাক্ষাতকারে জোলি বলেছিলেন, ‘আমরা কখনই ঝগড়া করিনি, কেউ কাউকে আঘাতও করিনি। আমি তার স্ত্রী হয়ে পাশে থাকতে চেয়েছিলাম।’

জনি লি মিলারের সঙ্গে বিচ্ছেদের পর ২০০০ বিলি বব থর্নটনকে বিয়ে করেছিলেন জোলি। সেই বিয়ে ভেঙে যায় ২০০৩ সালে। এরপর ব্র্যাড পিটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জোলি। ২০১৯ সালে সেই সম্পর্কের অবসান হয়। পিংক ভিলা

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT