চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার বই মেলায় যাচ্ছেন সাবিনা ইয়াসমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে আলতাফ মাহমুদের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ১০টি গানের নতুন অ্যালবাম আসছে ১২ ফেব্রুয়ারি। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আগামী মঙ্গলবার বিকালে গানের সিডি প্রকাশনা উৎসবে উপস্থিত থাকবেন সাবিনা ইয়াসমিন।

ব্যক্তিগত কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আলতাফ মাহমুদের সুরে নতুন করে গানের অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন সাবিনা ইয়াসমিন। এর আগে, আলতাফ মাহমুদের সুর করা দশটি গানের সাথে নিজের আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে, এমনটা মন্তব্য করে সাবিনা ইয়াসমিন চ্যানেল আই অনলাইনকে বলেন: আবেগের কথা-ই শুধু নয়, আলতাফ ভাইয়ের সুরে আমার দশটি গান প্রকাশ হতে যাচ্ছে এটা অন্যরকম একটা অনুভূতি আমার কাছে। যে অনুভূতি অন্যকিছুর সাথে তুলনীয় নয়। উনার মতো মানুষের হাত ধরে গানে আমি প্রবেশ করেছি, এটা ভাবলেই নিজেকে অনেক গর্বিত মনে হয়। সেই ১৯৬৭-১৯৬৮ সালের দিকে উনার গান গেয়েছি। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, এরপর তো উনি শহীদ হয়ে গেলেন ১৯৭১ সালে।

১৯৬৭ সাল থেকে আলতাফ মাহমুদ যতদিন জীবিত ছিলেন, ততদিন তিনি তার সব ছবিতে সাবিনাকে দিয়ে গান করিয়ে নিয়েছেন এমনটাও জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। আর সেই গানগুলোর মধ্যে বেছে বেছে দশটি গান নিয়ে এই নতুন অ্যালবাম।

প্রকাশের আগেই অ্যালবামটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাবিনা ইয়াসমিনের স্বাক্ষর সম্বলিত এই অ্যালবামটিসহ আরও বেশ কয়টি অ্যালবাম রাষ্ট্রপতির হাতে তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক, বার্তাপ্রধান শাইখ সিরাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: আলতাফ মাহমুদবই মেলালিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT