চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাপের কাছে স্টেইনের শিক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলার যখন পৃথিবীর সব থেকে মারাত্মক সাপের সঙ্গে মুখোমুখি, তখন বোঝাই যাচ্ছে দু’জনের মধ্যে একজনের হার মানা ছাড়া গতি নেই। তাই সানন্দেই পরাজয় স্বীকার করে নিলেন ডেল স্টেইন।

সাউথ আফ্রিকার ক্রিকেট তারকা ফাস্ট বোলার স্টেইন রোববার ইনস্টাগ্রামে ছোট একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায় একটি সাপের নড়াচড়া, যাকে স্টেইন ও তার বন্ধু জোহানেসবার্গ থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বের ক্রুগার ন্যাশনাল পার্কে রাস্তার মাঝখানে আহত অবস্থায় খুঁজে পেয়েছিলেন।

রাতের আঁধারে তারা প্রথমে ভেবেছিলেন ওটা একটা সাধারণ নির্বিষ সাপ। ভুল ভাঙ্গলো কিছুক্ষণ পর, যখন তারা কাছে গিয়ে দেখলেন সেটি আসলে আফ্রিকার সবচেয়ে বিষধর ব্ল্যাক মাম্বা। স্টেইন আরো ভয় পেয়েছিলেন টের পেয়ে যে তিনি না বুঝে ওই যমদূত থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছেন!

ভিডিও পোস্টের সঙ্গে স্টেইন তার অভিজ্ঞতাটাও ভক্তদের সঙ্গে তুলে ধরেন ছোট একটি বর্ণনার মাধ্যমে। তিনি লেখেন:

‘এই বেচারা গাড়ির ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলো। ব্রাউন হাউজ স্নেক মনে করে ওটাকে রাস্তা থেকে সরানোর জন্য আমরা থামলাম…একটু বেশিই কাছে গিয়ে টের পেলাম আমাদের সামনে কী রয়েছে! মিস্টার ব্ল্যাক মাম্বা!

Reneta

আমরা কতোটা সাহসী তা দেখানোর জন্য এই পোস্ট নয়, এটা বোঝানোর জন্য যে, তুমি যদি কোনো কিছু সম্পর্কে না জানো তবে সেটা থেকে দূরে থাকাই ভালো! শিক্ষা পেলাম!’

পোস্ট করার পরই ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সবখানে।

অবশ্য ফিরে এসে স্টেইন নিশ্চিত হয়েছেন সেটি ব্ল্যাক মাম্বা ছিলো না। ছিলো মোজাম্বিক স্পিটিং কোবরা। তখন হয়তো ভয়টা আরো বেশি পেয়েছেন তিনি। কারণ এই গোখরা সাপ দূর থেকেই শত্রুর দিকে বিষ ছুঁড়ে মারতে পারে। বড় বাঁচা বেঁচে গেছেন তাহলে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেল স্টেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধের উত্তাপে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার

এপ্রিল ৮, ২০২৬

জ্বালানি নির্ভরতা ছাড়াই ২শ’ টাকায় সেচ সুবিধা পাচ্ছে জিকে সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক

এপ্রিল ৮, ২০২৬

‘মামলায় ১২ হাজার কোটি লেনদেন’ দাবিতে ফেসবুকে পোস্টদাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ৮, ২০২৬

হরমুজ প্রণালিতে টোল আদায় করবে ইরান ও ওমান

এপ্রিল ৮, ২০২৬

ইসরায়েল লেবাননে ‘যুদ্ধবিরতি’ মানবে না: নেতানিয়াহু

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT