তাকে দেখতে রাস্তায় হাজার হাজার মানুষ ভিড় করবে। রাস্তায় নেই কোনো যানবাহন, শুধু মানুষ আর মানুষ।— এমনটা সানি লিওন নিজে কখনো ভেবেছেন? একজন শিল্পী মাত্র পাঁচ বছরে কোথায় পৌঁছে যেতে পারেন, গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কোচিতে তা বেশ বোঝা গেল। এমন জনস্রোত, যা দেখে অভিভূত বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। তাকে এক নজর দেখার জন্য রাস্তা অবরোধ করে হুমড়ি খেয়ে পড়ে কয়েক হাজার মানুষ।
কোচির জনস্রোতের ছবি আর ভিডিও টুইটারে প্রকাশ করেন সানি লিওন। তিনি লিখেছেন, ‘কেরালার কোচিতে আমার গাড়ি জনসমুদ্রে ভাসছিল। তাদের ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত। কেরালাকে কখনো ভুলব না।’
জানা গেছে, সানি কোচিতে গিয়েছিলেন একটি স্মার্টফোন ব্র্যান্ডের প্রচারে। সানি পৌঁছানোর আগেই রাস্তা পরিণত হয় জনসুমদ্রে। সেটা টপকাতে হয় সানির গাড়িকে। সানি লিখেছেন, ‘কেরালার কোচিতে আমার গাড়ি কার্যত ভালোবাসার সমুদ্রে ভাসছিল।’
জানা গেছে, আগে থেকে পুলিশকে না জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কোচি পুলিশ।

কোচিতে সানি লিওন (ভিডিওতে):








