চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানাউল্লাহ হত্যা: মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত সবাই খালাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ন ২৯, মার্চ ২০২২
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

গাজীপুরের সানাউল্লাহ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

আজকের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ারা হলেন- কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, সেলিম শেখ, নয়ন শেখ ও আনোয়ার হোসেন শেখ।

আর যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পাওয়ারা হলেন- আবদুল মোতালেব ও শামসুদ্দিন। তবে হাইকোর্টের এই রায়ের আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১ জন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর ১ জন মারা যান।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আমিনুল ইসলাম ও মোসলেম উদ্দিন।

আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, এই মামলায় কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী ছিল না এবং ঘটনার কোনো চাক্ষুষ সাক্ষিও ছিল না। কেবল মাত্র পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে রায় দেন বিচারিক আদালত। এমনকি যে পদ্ধতিতে পারিপার্শ্বিক সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন ছিল, সেটাও করা হয়নি। এসব বিবেচনায় নিয়ে হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়েছেন।

Reneta

তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি রাতে কাপাসিয়ার ঘাগুটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লাহ সরকার বাড়ি থেকে রিকশায় করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে যাচ্ছিলেন। পরদিন সকালে স্থানীয় সিঙ্গুয়া ফকির সাহাব উদ্দিন বালক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গলায় মাফলার পেঁচানো অবস্থায় সানাউল্লাহর লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় করা করা মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া ছয় জনকে মৃত্যুদণ্ড ও এক নারী ইউপি সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। সে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্ট।

Jui  Banner Campaign
ট্যাগ: মৃত্যুদণ্ডযাবজ্জীবনস্কুলছাত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো দেশের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

একুশে পদকপ্রাপ্তির খবরে যা বললেন ববিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: শফিকুল আলম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT