চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছর পর আবারো দেশজুড়ে নৌকা ও ধানের শীষের লড়াই

সাবরিনা হাসানসাবরিনা হাসান
৭:২০ পূর্বাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সাত বছর পর আবারো দেশজুড়ে নৌকা ও ধানের শীষের নির্বাচনী লড়াই শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর মেয়র নির্বাচনে ২৩৪ পৌরসভায় বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আগের মতোই নির্দলীয় হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।

অন্য যে কোনো সময়ের চেয়ে এবার পৌর নির্বাচন অনেক বেশি রাজনৈতিক, উৎসবমুখরও তাই অনেক বেশি। প্রথমবারের মতো পৌর মেয়র পদে নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। বিএনপি ছাড়াও একাধিক দল গত জাতীয় সংসদ নির্বাচন বয়কট করায় এবারের পৌর নির্বাচন তাই ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনের পর দেশজুড়ে দুই দলের প্রথম নির্বাচনী লড়াই।

মাঝখানে বিএনপি সমর্থিত প্রার্থীরা সিটি নির্বাচনে অংশ নিলেও ওই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হয়নি। আর অতীতেও দলগুলো পৌর নির্বাচনে প্রার্থীকে সমর্থন জানালেও সেগুলো কখনোই দলীয় প্রতীকে নির্বাচন ছিলো না।

তবে কাউন্সিলর পদে নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না তাই সেখানে দলীয় ও নির্দলীয় প্রার্থীরা ব্যক্তি হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় ও নির্দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেশজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। কিছু জায়গায় অবশ্য দলের প্রত্যয়নপত্র না পাওয়া দলীয় নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর প্রত্যাশিত ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন পৌর মেয়র এবং কাউন্সিলররা।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ-বিএনপিপৌরনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT