চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত খুন: তারেক সাঈদের শুনানীতে বিব্রত হাইকোর্ট

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৬:১২ পূর্বাহ্ন ০৭, মার্চ ২০১৬
অন্যান্য, আদালত
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার অন্যতম আসামী তারেক সাঈদের পক্ষে একটি মামলা বাতিল চেয়ে করা রিট আবেদনের শুনানীতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, ‘গতকাল এই মামলার শুনানী হয়। আজকে বিচারপতি এমদাদুল হক এবং বিচারপতি এ আর এম নাজমুল আহসানের দ্বৈতবেঞ্চ বলেছেন, “এ বিষয়ে দুটো অর্ডার হয়েছে। তারা আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। কারণ একজন বিচারপতি শুনানীতে অপারগতা প্রকাশ করায় বিব্রতবোধ করেছেন।” 

‘আইন অনুযায়ী এখন ফাইলটি প্রধান বিচারপতির কাছে চলে যাবে।’

তিনি আরো বলেন, একই ধারায় একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যায় না, যদি তা হয় তা আইনের পরিপন্থী, আমরা এই বিষয়টাই হাইকোর্টের কাছে তুলে ধরেছি। 

সাঈদের আইনজীবী আরো বলেন, চন্দন কুমার হত্যা মামলাটি যে দায়ের করা হয়েছে, তা আইনগত চলতে পারে না। কারণ এটা ১৬১ ধারার জবানবন্দি ছাড়া আর কিছুই না। একই ঘটনার উপর ভিত্তি করে তার আগে সেলিনা হোসেন যে মামলা করেছেন ওটা চলতে পারে। কিন্ত পরবর্তী পর্যায়ে যে মামলাটি হয়েছে সেটার আইনগত কোনো ভিত্তি নাই।’

মামলার প্রেক্ষাপট বর্ণনা করে ওই আইনজীবী আরো বলেন, প্রথম মামলার ঘটানাস্থল এবং দ্বিতীয় মামলার ঘটনাস্থল একই, আসামী একই এবং চার্জশিটও একই, সেই সাথে দুই মামলার তদন্ত ও আলামত একই।  একই সঙ্গে প্রথম মামলার সুরতহাল রিপোর্ট এবং দ্বিতীয় মামলার সুরতহাল রিপোর্টও একই। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট একই।’

Reneta

‘প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দ্বিতীয় মামলার তদন্তকারী কর্মকর্তা একই। প্রথম মামলার তদন্ত প্রতিবেদন এবং দ্বিতীয় মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছেন একই ব্যক্তি একই ভাষা যেখানে কোন ভাষার পার্থক্য নেই ও একই আসামী।’

‘আমরাও চন্দন কুমার হত্যা মামলার বিচার চাই,’ উল্লেখ করে তিনি বলেন, ওই মামলার বিচারতো প্রথম মামলায় গচ্ছিত আছে, আর ওখানে যদি না থাকতো তাহলে পরের মামলাটি চলতো। যেখানে ওই মামলায় আছে সেখানে একটা আসামীকে কয়বার ফাঁসি দিতে পারে। একজন আসামীকে কয়বার শাস্তি দিতে পারে?’

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুলসহ সাতজন অপহরণের শিকার হওয়ার তিন দিন পর তাদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় নজরুল ও তার চার সহযোগী হত্যার ঘটনায় একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় আরেকটি করা হয় মামলা ফতুল্লা মডেল থানায়।

প্রায় এক বছর তদন্ত শেষে নূর হোসেন ও র‌্যাবের  সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক সাইদনারায়ণগঞ্জে সাত খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT