চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০১৯
জনপদ, সাতক্ষীরা
A A
বন্দুকযুদ্ধ-বন্দুকযুদ্ধে নিহত

সাতক্ষীরায় তালায় মইজুদ্দিন আহমেদ টুলু (৪০) নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছে সে।

বুধবার সকাল ৭টার দিকে তালা উপজেলার তেতুলিয়া বিশ্বাসপাড়া নামক স্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মইজুদ্দিন আহমেদ টুলু সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি মাঝেরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে একটি মটর সাইকেল ১৬০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম জানান: খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকার রাস্তার পাশে মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। মরদেহের পাশে একটি মোটর সাইকেল পড়ে ছিলো। অপরিচিত হওয়ায় মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়। এরপর পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন: মরদেহটির মাথায়, বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছিলো। মরদেহের পাশে একটি মোটর সাইকেল ও কয়েকটি ফেন্সিডিল পাওয়া গেছে। ধারণা করছি, সে একজন মাদক ব্যবসায়ী। ভোর রাতের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে ধরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান: মরদেহের পাশে পড়ে থাকা একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকার শামসুল হক সরদারের ছেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানমাদকব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT