আদালত

সাঙ্গু ও মাতামুহুরী থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

করোনা

বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সহ ৬টি সংগঠনের করা এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

সেই সাথে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১ মাসের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এবং পাথর উত্তোলন বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম।

বিষয়:পাথর উত্তোলনহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…