চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাখাওয়াতের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ন ১০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এছাড়াও এই মামলার অন্য আসামী বিল্লাল হোসেন বিশ্বাস, ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও আব্দুল খালেক মোড়লকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের দুই সদস্যে এ রায় ঘোষণা করেন। তবে ট্রাইব্যুনালের একজন সদস্য অসুস্থ থাকায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেওয়া হয়।

এর আগে রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে পুলিশ অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে অতীতের রায়গুলোর সময় ট্রাইব্যুনাল এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও এ মামলার ক্ষেত্রে নিরাপত্তা ততোটা ব্যাপক ছিল না।

রায় পড়ার আগে আসামী সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন বিশ্বাসকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে ট্রাইব্যুনালে আসামীর কাঠগড়ায় হাজির করা হয়।

Reneta

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, দেশবাসী অবশ্যই এ রায়ে স্বস্তি প্রকাশ করবে। প্রসিকিউশনের পক্ষ থেকেও এই রায়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।

আরেক আইনজীবী তুরিন আফরোজ বলেন, ‘আজকের মামলায় ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে বলেছেন, আজ যে ৮ জনের বিরুদ্ধে রায় দেয়া হলো তারা যে ধরণের অপরাধ করেছে তারাসহ একাত্তরে এমন অপরাধ করা সবাই মানবতার শত্রু।’

গণহত্যা, হত্যা ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর ১২ আসামীর মধ্যে ৩ জনকে অব্যাহতি দিয়ে ৯ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

তবে বিচার চলার সময় মারা যান আসামী লুৎফর মোড়ল। অপরাধ প্রমাণের জন্য ১৭ সাক্ষী দেয় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামীপক্ষ কোনো সাফাই সাক্ষী দেয়নি।

গত ১৪ জুলাই রাষ্ট্রপক্ষ এবং আসামীপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত মামলার রায় অপেক্ষমান তালিকায় রাখেন। 

আসামীদের বিরুদ্ধে ৫ অভিযোগ:

অভিযোগ ১: যশোরের কেশবপুর উপজেলার বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন এবং ধর্ষণ।

অভিযোগ ২: একই উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তার ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা।

অভিযোগ ৩: কেশবপুরের চিংড়া গ্রামের মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক, নির্যাতন।

অভিযোগ ৪: কেশবপুরের হিজলডাঙার আ. মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুন।

অভিযোগ ৫: কেশবপুরের মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠন।

Jui  Banner Campaign
ট্যাগ: সাখাওয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT