চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-জামালদের বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২২
স্পোর্টস
A A

বাংলা নববর্ষে উৎসবের রঙ লেগেছে দেশের ক্রীড়াবিদদের প্রাণেও। বছরের প্রথম দিন পহেলা বৈশাখে তাই ভক্ত-সমর্থকদের তারা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থানরত টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

মিস্টার ডিপেন্ডেবল খ্যাত উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!’

হার্ডহিটার ব্যাটার সৌম্য সরকার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন,
‘ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন
আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন
তোরা সব জয়ধ্বনি কর।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা’।

Reneta

ফুটবল পাড়াতেও লেগেছে নববর্ষের হাওয়া। জাতীয় দলের ফুটবলার জামাল ভুঁইয়া তার ফেসবুক পেজে লিখেছেন,

‘নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই বছর আপনার জীবনে সুখী ও সমৃদ্ধ ভরে উঠুক।
আপনাকে এবং আপনার পরিবারকে শুভ নববর্ষ!’

মেয়েদের জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড তহুরা খাতুন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছরে সেগুলোকে করুক ধূলিসাৎ। সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন… শুভ নববর্ষ… ১৪২৯ বঙ্গাব্দ।’

জাতীয় দলের মিডফিল্ডার মারিয়া মান্ডা লিখেছেন,

‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছরে সেগুলোকে করুক ধূলিসাৎ
সুখ ও আনন্দে মুছে যাক সকল যাতনা।’

Jui  Banner Campaign
ট্যাগ: জামালতহুরাতামিমবাংলা নববর্ষ ১৪২৯মারিয়ামুশফিকলিড স্পোর্টসসাকিবসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT