চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের কাঁধে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ন ১৮, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ছয় ব্যাটসম্যান সাজঘরে ফেরায় কঠিন হয়ে গেছে বাংলাদেশের জয়ের পথ। আশার বাতি হয়ে জ্বলছেন সাকিব আল হাসান। ফিফটি পূর্ণ করে টাইগার অলরাউন্ডার লড়াই চালিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ে বোলারদের সামনে।

হারারেতে স্বাগতিকদের হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। এমন ম্যাচে লক্ষ্যটাও খুব বড় ছিল না, ২৪১ রানের। তা করতে হিমশিমই খাচ্ছে সফরকারীরা।

৫৮ রানে অপরাজিত থাকা সাকিবের কাঁধে এখন বাংলাদেশ। ২৬ রান করে সাজঘরে ফিরে গেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

মেহেদী হাসান মিরাজ (৬) সাজঘরে ফেরার পর ক্রিজে এসেছেন আফিফ হোসেন ধ্রুব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান।

ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ২৪১ তাড়া করে জিততে তেমন বেগ পেতে হবে না বাংলাদেশকে। তাদের ৩৯ রানের জুটি ভাঙার পর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে দল।

৩৫ রানে ৪ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে তুলেছে বাংলাদেশ। দলীয় ৭৪ রানের মাথায় মোসাদ্দেক হোসেন সৈকত (৫) রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

Reneta

ইনিংসের দশম ওভারে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। টাইগার অধিনায়ক করে যান ২০ রান। দলীয় ৫০ রানের মধ্যে লিটন (২১) মোহাম্মদ মিঠুনকে (২) হারালে চাপে পড়ে দল। মোসাদ্দেকের রান আউট নিয়ে যায় আরও ব্যাকফুটে।

Jui  Banner Campaign
ট্যাগ: টেলরতামিমতাসকিনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমিরাজলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT