চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের জয়ের লক্ষ্য ১৩৯ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

মোহালিতে আইপিএলের আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৩৯ রানের লক্ষ্য
দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে
আট উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে তারা।

আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান মুরালি বিজয় ও মানন ভোহরাকে দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফেরান কেকেআরের বোলাররা।

মানন ভোহরাকে (৮) সাকিবের হাতে ক্যাচ বানান মরকেল আর মুরালি বিজয়কে (২৬) সরাসরি বোল্ড করেন পীযুষ চাওলা। তবে এক প্রান্ত আটকে রেখে একাই লড়াই চালিয়ে যান শন মার্শ। ৪১ বলে পাঁচটি চার ও একটি ছয়ে করেন অনবদ্য ৫৬ রান করেন তিনি। মূলত তার ব্যাটিংয়েই ১৩০ রানের কোঠা ছাড়ায় পাঞ্জাব।

কলকাতার বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শন মার্শ (৫৬) ও মুরালি বিজয় (২৬) বাদে কেউই দুই অঙ্কের ঘরের কোঠা ছাড়াতে পারেনি।

কলকতার স্পিন ভরসা সাকিব চার ওভারে ২৮ রান দিয়ে কোন উইকেট পাননি। তবে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি মারমুখীও হতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। সাকিব দলের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে এসে দেন মাত্র ছয় রান, দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় ওভারে সাকিব দেন নয় রান।

দলের গুরুত্বপূর্ণ ১৪তম ওভারে সাকিব আবারো মিতব্যয়ী বোলিংয়ের পরিচয় দেন। নিজের তৃতীয় ওভারে তিনি মাত্র ছয় রান দিয়ে পাঞ্জাবের ব্যাটসম্যানদের আটকে রাখেন। দলের ১৬তম ও নিজের শেষ ওভারে সাকিবকে খেলতে হিমশিম খায় পাঞ্জাবের দুই ব্যাটসম্যান প্যাটেল ও মার্শ। ওই ওভারে মাত্র সাত রান দেন সাকিব।

Reneta

অন্যদের মধ্যে মরনে মরকেল ও সুনীল নারাইন দুটি করে উইকেট নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলকলকাতা নাইট রাইডার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT