অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন চিটাগং কিংসের প্রধান কোচ হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া বিভাগ জানিয়েছে, বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর।
২০২১ সালে বিপিএলের অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন টেইট। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলেছিলেন টেইট।
বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগেই টেইটকে প্রধান কোচ হিসেবে নিয়োগের খবর জানায় চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। ড্রাফটে উপস্থিত থেকে দল গঠনে ভূমিকা রাখেন। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে চিটাগং দলে টানলেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
চিটাগং কিংস স্কোয়াড
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।
বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফের্নান্দো।
ড্রাফট থেকে: শামিম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, টম ও’কনেল, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ রহমান, মার্শাল আইয়ুব।








