চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের মাটিতে সবশেষ সিরিজটি খেলতে দেশে আসা হয়নি সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট দলেও রাখা হয়নি। লাল বলের ক্রিকেটে আর হয়ত দেখা যাবে না সাকিবকে। টি-টুয়েন্টি ছাড়ার ঘোষণাও দিয়েছেন টাইগার অলরাউন্ডার। ওয়ানডে নিয়ে নিজের ভাবনা পরিষ্কার করেননি সাকিব। বিসিবি থেকেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে গেছে নাকি ফেব্রুয়ারিতে বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে তাকে! এমন ধোঁয়াশার মাঝেই সাকিবের ভবিষ্যত নিয়ে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে।

শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল।’

‘আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে, সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমি দেব।’

দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু নিরাপত্তার কারণে দেশে ফেরা হয়নি তার। পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রেখে আবারও আলোচনায় এই বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে দল ঘোষণা হলেই বোঝা যাবে সাকিবের ক্যারিয়ার শেষ নাকি চলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ মাহমুদক্রীড়া উপদেষ্টালিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT