বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পিএসএলে দল পেয়েছেন, সেটা আগেই জানা গিয়েছিল। সাকিব নিজে তথ্যটি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানাচ্ছিল না লাহোর কালান্দার্স। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক তথ্য দিয়েছে দলটি।
লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের একটি ছবি দিয়ে লিখেছে, ‘কালান্দার্সের নতুন সদস্যকে স্বাগতম। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন।’
‘ড্যারিল মিচেলের পরিবর্তে দলে এসেছেন এ অলরাউন্ডার। ঘরের মাঠে করাচি কিংসের বিপক্ষে খেলার সময় হাতে চোট পেয়েছিলেন মিচেল।’
পিএসএলে দল পাওয়ার তথ্য আগে নিজেই নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের আরেক স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে নিয়মিত পারফর্ম করেছেন।
আগেও পিএসএলে খেলেছেন বাংলাদেশের ৩৮ বর্ষী বাঁহাতি তারকা সাকিব। পাকিস্তানের আসরে এটি তার তৃতীয় দল। এরআগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪ ম্যাচ খেলেছেন, করেছেন ১৮১ রান এবং নিয়েছেন ৮ উইকেট।








