চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছুঁতে মাঠে ঢুকে পড়লেন দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। দৌড়ে এসে লুটিয়ে পড়েন সাকিব আল হাসানের পায়ে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুতই ওই তরুণকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান।

মিরপুর টেস্টে ভারতের ব্যাটিংয়ের ৬৮তম ওভার শুরুর আগমুহুর্তে ঘটে এই ঘটনা। মেহেদী হাসান মিরাজ প্রস্তুত হচ্ছিলেন বল হাতে। স্ট্রাইক প্রান্তে ছিলেন রিশাব পান্ত। পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব।

টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন চলার সময় পূর্ব গ্যালারির নিরাপত্তা বেষ্টনি ডিঙিয়ে ওই তরুণ দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। বাংলাদেশ অধিনায়ক প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে জাপটে ধরে নিয়ে যান মাঠের বাইরে।

ওই ওভারেই ব্যক্তিগত ৯৩ রানে আউট হন রিশাব। ভাঙে শ্রেয়াস আয়ারের সঙ্গে ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটি। তার আগেই অবশ্য প্রথম ইনিংসে লিড নেয় ভারত।

বাংলাদেশের ক্রিকেট মাঠে ম্যাচের মাঝে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মাঝে কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন এক ভক্ত। মিরপুরে বিপিএলের ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক দশর্ক।

Jui  Banner Campaign
ট্যাগ: দর্শকবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT