চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ঘিরে বিকেএসপির ‘বিশেষ পরিকল্পনা’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:০৭ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যেখানে ভর্তির সুবাদে পেয়েছিলেন প্রতিভা বিকাশের সুযোগ, ক্রিকেটার হওয়ার আলোকবর্তিকা; সেই বিকেএসপিতে সাকিব আল হাসান ফিরছেন কয়েকদিন পরই। কিশোরবেলা যেখানে কেটেছে সেখান থেকেই এ অলরাউন্ডার শুরু করবেন ক্রিকেটে ফেরার প্রস্তুতি।

আবাসিক ক্যাম্প করায় সাকিবকে দীর্ঘ সময়ের জন্য পাবে বিকেএসপি। এমন সুযোগ হেলায় হারাতে চান না প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশীদুল হাসান। দেশসেরা থেকে বিশ্বসেরা হয়ে উঠা এই ক্রিকেটারের পরামর্শ শুনে সাজাতে চান উন্নয়ন পরিকল্পনা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বিকেএসপি মহাপরিচালক বলেন, ‘দেশ-বিদেশে প্রচুর খেলা থাকায় অতীতে সাকিব বিকেএসপিতে তেমন সময় দিতে পারেনি। এবার তাকে আমরা পাচ্ছি। এখানকার সার্বিক উন্নয়নে কী করলে ভালো হয় সে মতামত আমরা তার কাছ থেকে নেব।’

পরিবারের সবাইকে নিয়ে সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে। করোনার শুরু থেকেই সেখানে তিনি। মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। কিছুদিন আগে সাকিবের মাও গেছেন সেখানে। তবে সাকিব দেশে ফিরবেন একাই। অক্টোবর-নভেম্বরে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি করবেন নিজেকে।

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৮ অক্টোবর। তার আগেই তৈরি করতে চান নিজেকে। অনুশীলনের জন্য আদর্শ জায়গাটিই বেছে নিয়েছেন তিনি। সেপ্টেম্বরের শুরুর দিকে বিকেএসপির ছায়াশীতল পরিবেশে ব্যক্তিগত অনুশীলন শুরুর কথা তার।

এ ব্যাপারে বিকেএসপি মহাপরিচালক বলেন, ‘বেশ কিছুদিন আগে সাকিব আমাকে ফোন করে এখানে অনুশীলনের আগ্রহের কথা জানায়। যেহেতু এখনকার পরিবেশ খুব ভালো। আমরা তাকে বলেছি করতে। ২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা শুনেছিলাম। সে জানিয়েছে বিকেএসপিতে অনুশীলন শুরুর অন্তত এক সপ্তাহ আগে আমাদের জানাবে।’

Reneta

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোর কারণে সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাধারণত নিষিদ্ধ হওয়া ক্রিকেটাররা অনেক সামাজিক কর্মকান্ডে অংশ নেন। সাবেক শিক্ষার্থী সাকিবকে নিয়ে বিকেএসপি মহাপরিচালকের রয়েছে এমন পরিকল্পনা। সাকিবের ভুল থেকে যেন ভবিষ্যত ক্রিকেটাররা আগে থেকেই সচেতন হতে পারেন সে উদ্দেশে একটি সেমিনার করার ভাবনার কথা জানিয়েছেন তিনি।

টাইগার অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুর ‍হতে পারে বলে জানা গেছে বিসিবি সূত্রে।

সব ঠিক থাকলে নভেম্বরের শুরুতে লঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্ট হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনের ম্যাচ। কেননা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইছেন সাকিবকে দ্রুত খেলায় ফেরাতে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিকেএসপিলিড স্পোর্টসসাকিব আল হাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT