চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফউদ্দিন-রাহী না থাকলেও কেন জয়-ইয়াসির?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ১১, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু জায়েদ রাহী। প্রথমবার জায়গা পেয়েছেন ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়। এসব একদিনের বাসি খবর। নতুন খবর, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ব্যাখ্যা করেছেন কেনো পুরনো দুই টাইগার চুক্তিতে নেই, কেন আছেন বাকি দুজন।

বিপিএলে খেলতে না পারা সাইফউদ্দিন বোর্ডের আগের কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এবার নেই। পিঠের চোটের চিকিৎসা নিতে গত মাসের শুরুতে লন্ডন গিয়েছিলেন এ পেস-অলরাউন্ডার। আছেন পুনর্বাসনে। মাঠে ফেরার লড়াইয়ের সময়টাতে শুনলেন চুক্তিতে বাদ পড়ার খবর।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। বললেন, ‘সাইফউদ্দিনের বিষয়টা হল সে ইনজুরিতে আছে। আপনারা জানেন গত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকেই ইনজুরিতে পড়েছে।’

‘বোর্ড ওকে নিয়ে যথেষ্ট সময় দিচ্ছে। লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। এখন ইতিবাচক দিক হচ্ছে সুস্থ হচ্ছে। প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, যখনই জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে, তখন আমরা তাকে চুক্তিবদ্ধ করব।’

পেস-অলরাউন্ডারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নেই পেসার আবু জায়েদ রাহী। নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। নিয়মিত হতে না পারাকেই কেন্দ্রীয় চুক্তিতে তার না থাকার কারণ জানালেন প্রধান নির্বাচক।

‘রাহী মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে আমরা এক বছরের জন্য বাইরে রেখেছি। তারপর যদি নিয়মিত হয়ে যায়, তাহলে আমরা তখন বলব ওকে চুক্তিবদ্ধ করার জন্য।’

Reneta

১৩ টেস্ট খেলে ফেলা রাহী না থাকলেও কেবল দুই টেস্ট খেলে লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। তিন টেস্ট খেলে সুযোগ মিলেছে ইয়াসির আলী রাব্বিরও।

এ দুজনের অন্তর্ভুক্তি নিয়ে মিনহাজুল আবেদিন বললেন, ‘লাল বলের ক্রিকেটকে গুরুত্ব দেয়া হচ্ছে। কিছু তরুণ খেলোয়াড়কে লাল বলে নেয়া হয়েছে, যাতে বাকিদের এই ক্রিকেটের প্রতি আকর্ষণ থাকে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াসিরজয়নান্নুবিসিবিরাব্বিলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT