চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইক্লোনের হুমকিতে দ্বিতীয় টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্রাতিরিক্ত দূষণের কারণে দিল্লিতে প্রায় ভেস্তে যেতে বসেছিল বাংলাদেশ-ভারত প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। এবার সাইক্লোন ‘মহা’র জেরে বাতিল হওয়ার আশঙ্কায় সিরিজের দ্বিতীয় লড়াই।

আগামী বৃহস্পতিবার গুজরাটের রাজকোটে হবে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ। সৌরাষ্ট্র ও সমগ্র দক্ষিণ গুজরাটের আবহাওযার পূর্বাভাস বলছে, মাহমুদউল্লাহ বনাম রোহিতদের দ্বিতীয় দ্বৈরথ নাও দেখা যেতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।

ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদসংস্থা পিটিআই কথা বলেছে আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জয়ন্ত সরকারের সঙ্গে। তিনি বলেছেন, ‘আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়। এই মুহূর্তে সাইক্লোন মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত।’

আইএমডি ডিরেক্টর আরও জানিয়েছেন, ‘ঝড়ের কারণে ৬ এবং ৭ নভেম্বর সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাট জুড়ে ব্যাপক হারে বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের গতিপথ ওমানের দিকে বাঁক নিলেও গুজরাটের উপকূলবর্তী অঞ্চল জুড়ে আবর্তিত হবে।’

আবহাওয়ার এই পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভেস্তে যাবে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।

সাইক্লোন ‘মহা’ নিয়ে উদ্বিগ্ন ধারাভাষ্যকার হার্ষা ভোগলে টুইটারে লিখেছেন, ‘চলতি বছর আবহাওয়া ব্যাপক খামখেয়ালীপনার পরিচয় দিচ্ছে। আশা করব এই সাইক্লোন যেন ব্যাপক আকার ধারণ না করে।’

Reneta

আইএমডি জানিয়েছে, গুজরাটে আছড়ে পড়ার পর শক্তি অনেকটাই হারিয়ে শুক্রবার ভোরে তা নিম্নচাপে রূপান্তরিত হবে। মহার প্রভাবে বৃষ্টির পাশাপাশি মহারাষ্ট্র ও গুজরাটে সমুদ্র উত্তাল হতে পারে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বুধবার মাছ ধরা বন্ধ রাখতে পরামর্শ দেয়া হয়েছে। গাছ ভেঙে পড়া, সংযোগ বিচ্ছিন্ন, কাঁচা বাড়ি ভেঙে পড়া, শস্যের ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT