চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক হত্যায় রাম রহিম সিং দোষী সাব্যস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ন ১২, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
রাম রহিম সিং-এম নারায়ণান

ধর্ষণের দায়ে কারাবন্দী ভারতের কথিত ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ২০০২ সালে এক সাংবাদিককে হত্যার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে।

১৭ জানুয়ারি তার সাজার রায় দেয়া হবে।

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০১৭ সালে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয় সিরসায় অবস্থিত ডেরা সাচ্চা সৌদা আশ্রমের এই নেতাকে।

রাম রহিমের আশ্রমের ওই সদর দপ্তরে ধর্মের অপব্যবহার করে যৌন নিপীড়ন ও অসামাজিক কর্মকাণ্ড চলার কথা ফাঁস করার পর ২০০২ সালে স্থানীয় একটি পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। তাকে হত্যার মামলাই চলছিল এই ধর্মগুরুর বিরুদ্ধে।

রাম রহিম সিং-সাংবাদিক-রামচন্দ্র ছত্রপতি
নিহত সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি

রাম রহিম ছাড়াও কূলদ্বীপ সিং, নির্মল সিং এবং কৃষ্ণন লাল নামের আরও তিন ব্যক্তি ছত্রপতি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।

শুক্রবার হরিয়ানার পঞ্চকুলার একটি আদালতে শুনানির সময় কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে রাম রহিমকে হাজির করা হয়। সেখানেই হত্যায় দোষী সাব্যস্ত হয় রাম রহিম সিং।

Reneta

ওই সময় হরিয়ানা, পাঞ্জাব ও এর আশপাশের এলাকায়, বিশেষ করে যেসব জায়গায় ডেরার অনুসারীদের বসবাস, সেসব জায়গায় বাড়তি সতর্কতা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়। কেননা ২০১৭ সালে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ার পর রাম রহিমের ভক্তদের সংঘর্ষ সহিংসতার ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিল।

ওই ঘটনার পর আরও অর্ধশত নারী তাদের সঙ্গে ডেরায় হওয়া যৌন নিপীড়নে কথা প্রকাশ করেছিলেন।

বর্তমানে রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ডেরা সাচ্চা সৌদা’র সাবেক ম্যানেজার রণজিৎ সিং হত্যা মামলা চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরমিত রাম রহিম সিংভারতরাম রহিম সিংসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিল

এপ্রিল ৭, ২০২৬

সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এপ্রিল ৭, ২০২৬

অনিয়মের অভিযোগে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো জাতীয় ক্রীড়া পরিষদ

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT