চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক কাজলের নিঃশর্ত মুক্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ০৬, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কারাবন্দী সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন নব্বইয়ের গণঅভ্যুত্থানের সাহসী ছাত্রনেতারা।

বুধবার এক যুক্ত বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, ‘গত ১০ মার্চ অপহরণের ৫৩ দিন পর বেনাপোল সীমান্ত থেকে কাজলকে উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু তার বিরুদ্ধে ডিজিটাল আইনে আরও তিনটি মামলা আছে বলে ৫৪ ধারায় যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং একই সাথে তাকে পিছমোড়া করে হাতকড়া পরানো খুবই উদ্বেগের বিষয় এবং মানবাধিকার পরিপন্থী।’

তারা আরও বলেন, শফিকুল ইসলাম কাজল একজন সৎ ও সাহসী সাংবাদিক। ৯০ এর গণঅভূত্থান, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে করা গণআদালত-এ তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া ওয়ান ইলেভেনে সময় জীবনের ঝুঁকি নিয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর দূর্লভ সব ছবি ক্যামেরাবন্দি করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘শফিকুল ইসলাম কাজলকে জীবিত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ভূমিকা রেখেছেন তারা অবশ্যই প্রশংসনীয় কাজ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আরও নতুন মামলা দিয়ে তার মুক্তি প্রলম্বিত করা হলে স্বাধীনতা বিরোধী শক্তিসমূহই প্রাকারন্তরে লাভবান হবে। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে হয়রানি না করে দ্রুত মুক্তি দিয়ে সরকার ও রাষ্ট্র দায়িত্বশীল আচারণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।’

শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হওয়ার পরপরই তাকে উদ্ধার ও মুক্তি চেয়ে দেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক-সাংবাদিকরা সোচ্চার।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজলসাংবাদিক কাজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT