চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক উৎপলের ‘সন্ধানের’ সত্যতা মেলেনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

পূর্বপশ্চিম বিডি ডটনিউজের সিনিয়র রিপোর্টার নিখোঁজ সাংবাদিক উৎপল দাসকে টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়া গেছে দাবি করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি। এর আগে রোববার সন্ধ্যায় মির্জাপুরের কোন একটি হাসপাতালে উৎপল চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন।

ডিসি আনোয়ার হোসেন বলেন, তারা জানতে পেরেছেন কেউ একজন মির্জাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা থেকে পুলিশের একটি দল মির্জাপুর যাচ্ছে। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

এর আগে পূর্বপশ্চিম বিডি ডটনিউজের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহরিনও রোববার সন্ধ্যায় ফেসবুকে উৎপলের খোঁজ মেলার খবর দেন।

এছাড়া পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদকপীর হাবিবুর রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘মতিঝিল থানার আইও রাব্বানী ফোন করে বললেন উৎপলকে পাওয়া গেছে, মির্জাপুর হাসপাতালে লোক পাঠান!সবখানে খবর যাবার পর এখন বলছেন সত্য নয়!’

কিন্তু মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও উৎপলের কোন খোঁজ পায়নি স্থানীয় সাংবাদিকগণ ও পুলিশ প্রশাসন। এছাড়া উৎপলের পরিবারও তার কোন খোঁজ পায়নি বলে জানায়।

গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন উৎপল দাস। ওই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রোববার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পূর্বপশ্চিম কর্তৃপক্ষ।

Reneta

সহকর্মী ও বন্ধু-বান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় উদ্বিগ্ন ছিল তার স্বজন ও সহকর্মীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: উৎপল দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT