চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের বাকরুদ্ধ করে রাখা যাবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ক্রমে দেশের দুর্নীতি কমে আসছে। তাই দেশের এই উন্নয়নের ভাগীদার এই কলম ও ফটোযোদ্ধারাও।

শনিবার গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি কেবল ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য নিয়োজিত সাংবাদিক ও হলুদ সাংবাদিকতার কঠোর সমালোচনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমরা সাংবাদিকদের বিরুদ্ধে সরকারের ডিজিটাল আইনের প্রতিবাদ জানাই। সাংবাদিকদের যদি বাকরুদ্ধ করে দেয়া হয়, তাহলে সমাজ দারুণ হুমকির মুখে পতিত হবে। এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন রঙের সাংবাদিকতা লক্ষ্য করা যায়। এসব থেকেও সাংবাদিকদের বেরিয়ে আসতে হবে। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা সমুন্নত রাখতে হবে।

সমাজের নারীদের অগ্রাধিকার আরো বাড়াতে হবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডা. লায়লা পারভীন বানু ডিজিটাল আইনের সমালোচনা করে বলেন, নারী সাংবাদিকদের সংখ্যা বাড়াতে হবে। আমরা নারী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলাম বাংলাদেশ সার্বভৌমতা রক্ষা করতে ও সম অধিকার প্রতিষ্ঠা করতে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখে খবর প্রকাশ করতে করতে গবিসাস আজ ৫ম বছরে পা রেখেছে। আমি এই সংগঠনটির সকল সদস্যের মঙ্গল কামনা করছি এবং সংগঠনটির উন্নতি কামনা করছি।

Reneta

গবিসাসের সাধারণ সম্পাদক মুন্নি আক্তারের সঞ্চালনায় ও সভাপতি রিফাত মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গণ বিশ্ববিদ্যালয়গবিসাসপ্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT