কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসাতেই ছাত্রলীগকে দিয়ে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে ভিসির বাসভবনে হামলা চালানো হয়েছে অভিযোগ করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তার দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকারের মদদে এ হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে দেয়া সাজা আইনসঙ্গত নয়। মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে দিয়ে সরকার তার প্রতি অমানবিক আচরণ করছে।’
এসময় সরকারের জিডিপি বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ মিথ্যাচার সেটি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী।








