চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপনারা যারা সরকারি কর্মকর্তা আপনাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই। সততার মাধ্যমে জনগণের সেবা করুন। এতেই আওয়ামী লীগের, সরকারের ও দেশের উপকার হবে।

রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি অফিসপ্রধান ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি’র মুখে দুর্নীতির বক্তব্য ভূতের মুখে রাম নাম। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত।

রোহিঙ্গা সংকটকে দেশের সংকট উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই ভারত বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে অবশ্যই ফিরে যেতে হবে, আর সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

রোহিঙ্গা সংকটকে রাজনৈতিক ইস্যু না বানিয়ে সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে বিএনপি’র প্রতিও আহ্বান জানান তিনি।

Reneta

ওবায়দুল কাদের বলেন, অন্য দলের লোক নয়, নিজের দলের লোক মনে করে অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই শুদ্ধি অভিযানের ফলে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে কক্সবাজার শহরের হোটেল মোটেল রোড নবনির্মিত সড়ক ভবন এবং তিনটি সড়কের উদ্বোধন ও পাঁচটি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওবায়দুল কাদের। এসব অনুষ্ঠানে সরকারের চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এসব অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দু’দিনের সফর শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিদেশ থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে আসার পর এই প্রথমবার ঢাকার বাইরে সফরে আসেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ঢাকার বাইরের প্রতিনিধি সম্মেলনের কার্যক্রম শুরু করেছে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরদুর্নীতিবিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT