স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সেরা তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। নিজের ফেসবুক পেজে মেসি তার এই দুঃসময়ে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সহায়ক বার্তাগুলোর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।
মেসি লিখেছেন, যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য সবচেয়ে কঠিন বিষয়টি হলো মাঠে থাকতে না পারা। এখন সময়টা হলো ফিরে আসার জন্য সুস্থ হয়ে উঠা। সবাইকে ভালোবাসা।
চলতি সপ্তাহেই লাস পালমাসের বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত পান ফুটবল জাদুকর মেসি। এই আঘাতের ফলে অন্তত দুই মাস মেসিকে মাঠের বাইরে থাকতে হবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।







