চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সবশেষ বিপিএলে খেলতে পারেননি এনামুল হক বিজয়। পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ায় চলমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) খেলেননি। এবার জানালেন সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না তিনি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল দ্বাদশ আসরে ফাইনাল চলাকালীন সংবাদ সম্মেলন ডাকেন বিজয়। সেখানে জানান, তার সঙ্গে অবিচার করা হইছে।

বিজয় বলেন, ‘আমার ক্রিকেট খেলার দরকার নাই। সম্মানের জন্যই ক্রিকেটে আসা। সম্মান না পেলে খেলব না আর। জাতীয় দলে ১০-১২ বছর ধরে খেলছি। অনূর্ধ্ব-১৯ দল, এ দলের অধিনায়কত্ব করেছি। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫১টা সেঞ্চুরি আছে। আমি তো উড়ে এসে জুড়ে বসা প্লেয়ার না।’

ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন বিজয়। যদি জড়িত থাকেন, তাহলে বিসিবি যেন সেটি প্রকাশ করে সেই অনুরোধ করেন। তাকে হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজয়।

টাইগার ক্রিকেটার বলেন, ‘আমি দোষ করলে বলুক। প্রকাশ করুক। দোষ করলে আমি তো এত আত্মবিশ্বাসী থাকতাম না। আমার পেমেন্টও বাকি বিপিএলের। কোনো টুর্নামেন্ট খেলছি না। কোনো আয় নেই। বিসিবির দ্বারে দ্বারে ঘুরছি, তারা কোনো সমাধান দিচ্ছে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিক্সিংবিজয়বিপিএলবিসিএলবিসিবিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মান না পেলে আর ক্রিকেটে ফিরবেন না বিজয়

মার্চ ৩, ২০২৬
‘একাত্তরের নয়মাস’ অডিওবুক প্রকাশ

স্বাধীনতার মাসে চ্যানেল আই’র বিশেষ আয়োজন: ‘একাত্তরের নয়মাস’ অডিওবুক প্রকাশ

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল বোর্ডে ৩৮ হাজার ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ছাত্রী’ লেখা

মার্চ ৩, ২০২৬

বইমেলা সাংবাদিকতায় নতুন দৃষ্টিভঙ্গি চায় পিআইবি

মার্চ ৩, ২০২৬

বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ, কী বলছে পরিস্থিতি কিংবা ফিফা

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT