কদিন আগেই হলিউডের ছবি ‘ইজন্ট ইট রোমান্টিক’ এর শুটিং শেষ করে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড স্টার বনে গেলেও তার মনটা পড়ে আছে নিজের শহরেই, পরিবার ও বন্ধুদের কাছে। তাই তো সুযোগ পেলেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান ব্যস্ত এই তারকা। বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলো খুব মনেও পরে তার। তেমনই একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন তিনি।
ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে আরও তিন বন্ধুর সঙ্গে গভীর রাতে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে বসে থাকতে। আগে নাকি তিনি প্রায়ই এই খানে বসে সময় কাটাতেন এবং সমুদ্রের বাতাস উপভোগ করতেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বহু বছর হয়ে গেলো সমুদ্রের ধারে মেরিন ড্রাইভে বসি না। আমার খুব প্রিয় একটা কাজ ছিল এটা আগে। জীবনের ব্যস্ততায় আর বাতাসটা উপভোগ করার সুযোগ পাওয়া যায়না।’
হলিউডের কাজ সেরে আপাতত প্রিয়াঙ্কা নিজের প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়াও শোনা যাচ্ছে তিনি সঞ্জয় লীলা বনসালির পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।







