চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার জবাব দিলেন বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ১৩, জুন ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘সুপার হিরো’ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। এই ছবির ‘তোমাকে আপন করে পাবো’ নামের একটি গান অবমুক্ত হয়েছে মঙ্গলবার। পুরোপুরি রোমান্টিক আদতে নির্মিত এই গানটি দেখে দুই তারকার ভক্তরা খুশি হয়েছে বটে, কিন্তু অনেকেই আঙুল তুলেছেন বুবলীর দিকে! তাদের ভাষ্য, গানের একটি দৃশ্যে বুবলীকে ‘বেমানান’ লেগেছে। অনেকেই বলছেন, ‘মুটিয়ে গেছেন বুবলী’!

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বুবলীকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সমালোচনায় মেতে উঠেছে। এই গানের দৃশ্যে কেন এমন লাগলো এ নিয়ে ‘বসগিরি’ ছবির এই নায়িকা বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনের কাছে মুখ খুলেছেন।

বুবলী বলেন, শুটিং-এর সময় যারা ছিলেন তাদের কারণে এখন অনেকেই এটা নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ছিল তারা বোঝে নাই? অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বোঝা যাইনি। ক্যামেরাতে আমাকে এমন লাগবে এটা তো তারা বুঝবে। পরে এডিট করা যেত।

যারা এটার সমালোচনা করছেন, বুবলী তাদেরকে ‘বিরোধী গ্রুপ’ মনে করছেন। বললেন, এরা অপেক্ষায় থাকে একটা ফাউল নিউজ ছড়ানোর জন্য। কিন্তু যখন আরেকটা ভালো কাজ করছি, তখন এরা চুপ মেরে থাকে। কই তখন তো তাদের পাই না।

বুবলী বলেন, পোশাকটার সামনে থেকে কিন্তু আমাকে একদম এমন লাগছিল না, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে, এমন লাগবে বোঝা গেলে আমি নিজেই পোশাকটা পরতাম না। এটা এডিটিং-এ পরিচালক দেখে নাই?

বুবলী আরও বলেন, ‘সুপার হিরো’ ছবির গানগুলো অন্য পোশাকে যখন সবাই আমাকে দেখবে, তখন বুঝতে পারবে আমার ফিটনেস কেমন! আর পুরো ছবিটা দেখলে সবাই বুঝতে পারবেন আমি কেমন কাজ করেছি।

Reneta

‘রংবাজ’ ছবির এই নায়িকার দাবী, সামহাউ ওই পোশাকটার শেপ ক্যামেরাতে এমন লাগছে। হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল-এর কারণে যা চিত্রগ্রাহক ও এডিটরদের চোখে পড়ার কথা ছিল। যোগ করে বলেন, ক্যামেরার তো আর আমি ছিলাম না যে এসব আমি দেখবো। এটা দেখার দায়িত্ব অন্য টেকনিশিয়ানদের।

উল্লেখ্য, ‘সুপার হিরো’ ছবিটি প্রযোজনা করেছে তাপসী ফারুক, পরিচালনা করেছেন আশিকুর রহমান। এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, টাইগার রবি, শম্পা রেজা প্রমুখ। বর্তমানে ছবিটি সেন্সরে জমা রয়েছে। শোনা যাচ্ছে, সব বাঁধা কাটিয়ে বৃহস্পতিবার ‘সুপার হিরো’ সেন্সরে প্রদর্শিত হবে।

বুবলীর যে গান নিয়ে সমালোচনা:

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনশবনম বুবলীশাকিব খানসুপার হিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT