চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকের রায়ে ‘পাতা ঝরার দিন’-এর জয়জয়কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছে তারার হাট। মেরিল-প্রথম আলো পুরস্কারের ২১ তম আসরে সমালোচকের রায়ে চ্যানেল আইয়ের তুমুল প্রশংসিত নাটক ‘পাতা ঝরার দিন’-এর জয়জয়কার!

গেল বছরে চ্যানেল আইয়ে প্রচার হওয়া তুমুল প্রশংসিত নাটক ‘পাতা ঝরার দিন’। রেদওয়ান রনির পরিচালনায় নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা। মূলত বাবাকে হারিয়ে ফেলা এক মেয়ের গল্প ‘পাতা ঝরার দিন’। নাটকে বাবার চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম।

মজার ব্যাপার হলো, ‘পাতা ঝরার দিন’-এর জন্য সমালোচক পুরস্কার পেয়েছেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী ঈশিতা ও হাসান ইমাম। গুণী অভিনেত্রী রুমানা রশীদ খান প্রথম বারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন। এর আগে তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রীর মনোনয়ন বেশ কয়েক বছর পেয়েছিলেন তিনি। তবে এবারই প্রথম সমালোচকের রায়ে মনোনয়ন ও সেই সাথে পুরস্কার পেলেন তিনি।

ঈশিতা একা নন, প্রথম বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়ে প্রথম বারই সমালোচকের রায়ে সেরা টিভি অভিনেতার পুরস্কার পেলেন প্রবীণ অভিনেতা সৈয়দ হাসান ইমাম।

তবে ‘পাতা ঝরার দিন’-এর জন্য নির্মাতা হিসেবে নয়, মেরিল-প্রথম আলো সমালোচনা পুরস্কারটি রনি অর্জন করেন এটির চিত্রনাট্য’র জন্য।

শুক্রবার সন্ধ্যায় পর্দা উঠেছে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানের। বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় তারকা আর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর বেঙ্গল পরম্পরার শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন আনিসুল হক ও জয়া আহসান।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈশিতাচ্যানেল আইপ্রথম আলোমেরিলরেদওয়ান রনিলিড বিনোদনহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT