চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমান ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন যেভাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ পূর্বাহ্ন ০৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন- কেউ-ই যদি সংখ্যাগরিষ্ঠতা বা ২৭০টি না পান এবং ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৬৯-২৬৯ ভোট সমান হয় তাহলে কী হবে?

নিউইয়র্ক টাইমস বলছে এক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি পরিষদের হাতে চলে যাবে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব।

নিয়ম অনুযায়ী, কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবে। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে সিনেট। প্রতিনিধি পরিষদ প্রতিটি রাজ্যের একটি করে ডেলিগেশন থেকে ভোট নেবে।

সে ক্ষেত্রে ৫০টি রাজ্যের মধ্যে যিনি ২৬টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবেন তিনিই হবেন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ১০০ সদস্যের সিনেটে যিনি ৫১টি ভোট পাবেন তিনি এই পদে জয়ী বিবেচিত হবেন।

যদি ভোট এমন অনিষ্পন্ন থেকে যায় তবে ট্রাম্প সুবিধাভোগী হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এমন অনিষ্পন্ন ফলাফল হওয়ার সম্ভাবনা একেবারে নেই বলেই মনে করছেন তারা।

এমনটি হলে এবারের ভোটে সবচেয়ে বাজে পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কারণ অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে হুমকিধমকি, আদালতে যাওয়া ও নিজেদের জয়ের ব্যাপারে একগুঁয়েমি মনোভাব বেশি দেখা যাচ্ছে।

Reneta

এছাড়া তৃতীয় কোনো দলের প্রার্থীও যদি বেশি ভোট পাওয়ার মাধ্যমে প্রধান দুই দলের প্রার্থীর সংখ্যাগরিষ্ঠাতে চ্যালেঞ্জের মুখে ফেলেন, তখনও একই পদ্ধতিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জো বাইডেন এ পর্যন্ত ২৪৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে বাইডেনের আরও ২২টি ইলেকটোরাল কলেজ প্রয়োজন। মিশিগান ও নেভাদায় এখন পর্যন্ত এগিয়ে আছেন বাইডেন। এই দুই রাজ্যে ইলেকটোরাল কলেজের সংখ্যাও ২২। তবে নেভাদায় এখনও এক তৃতীয়াংশ ভোট গণনা করা হয়নি। অপরদিকে মিশিগানে ভোট গণনা প্রায় শেষ।

উইসকনসিন অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ইয়ারকির ব্যঙ্গাত্মক ভিডিও দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

গাজায় ফুটবল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি ফিফার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন প্রিন্স অ্যান্ড্রু

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT