চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনের চেষ্টা হচ্ছে: সিইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ২০, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাভার প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন।

শুক্রবার সকালে সাভার উপজেলার অডিটোরিয়ামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পরে তিনি উদ্বোধনী সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ।

সুষ্ঠু ভোটের জন্য ভোটারদের উপস্থিতি খুব প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে বাধার সম্মুখীন হলে প্রতিবাদ করতে পারলে তার ভোটাধিকার সহজ হয়।

নির্বাচন কমিশন সচিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা প্রশাসক, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি বক্তৃতা করেন। সভায় উপজেলার কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সহ সাভারের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাভারের একটি বাড়িতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিজে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান নির্বাচন কমিশনারসংসদ নির্বাচনসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT