আগের প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ১৪ নম্বর রাতসাবুরি ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার আরেক থাই ক্লাব ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে ৪-৩ গোলে জিতল লাল-সবুজরা। হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রাখেন তৌহিদুল আলম সবুজ। অন্য গোলটি সুফিলের।
তৌহিদুল হ্যাটট্রিক পেলেও থাই লিগের ১১তম স্থানের দলটির বিপক্ষে বাংলাদেশকে প্রথম এগিয়ে দেন সুফিল। পরে সমতায় ফেরে স্বাগতিকরা। কিন্তু টানা দুই গোল করে প্রথমার্ধেই ব্যবধান ৩–১ করেন সবুজ।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল শোধ করে সমতায় ফেরে থাই ক্লাবটি। শেষে জয়সূচক গোলটি করেছেন সবুজ।
থাইল্যান্ডে যাওয়ার আগে দুই সপ্তাহ কাতারে অনুশীলন করেছেন ফুটবলাররা। ২৭ মার্চ ভিয়েনতিয়েনে লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।








