চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই নিজেকে নেতা মনে করে: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘নিজেকে সবাই নেতা মনে করে। আমরা কাউকে মানি না। এটা আমাদের খেয়ে ফেলবে।’ তিনি বলেন, হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্ম এক সময় অত্যন্ত প্রতাপশালী ছিলো। কিন্তু নিজেদের মধ্যে ঐক্যহীনতার কারণে ধীরে ধীরে এই ধর্মানুসারীরা প্রতাপ হারিয়েছেন।

শনিবার টরন্টোর বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি ও হিন্দু মন্দির পরিদর্শন শেষে মন্দিরের কর্মকর্তা ও ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রধান বিচারপতি এ কথা বলেন ।

প্রধান বিচারপতি টরন্টো মন্দিরের কর্মকতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নীতিশাস্ত্র বলে- পরিবারের একজন শিক্ষার আলোয় আলোকিত হলে তিনি বাকী সদস্যদের সেই আলোয় আলোকিত করবেন, অন্যদের একই দৃষ্টিতে দেখবেন। কিন্তু অনেকেই উপরের অবস্থানে আছেন কিন্তু তারা আত্মকেন্দ্রিক। এটা ভালো কিছু না। তিনি বলেন,প্রতিষ্ঠিত ব্যক্তিদের শিক্ষিত ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে পরিবারের অন্য সদস্যদের, নিজের পাড়া, গ্রাম, শহর পর্যায়ক্রমে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা।

তিনি বিভিন্ন ধর্মানুসারীদের নিজেদের মধ্যে নানা ভাগে বিভক্তির কথা উল্লেখ করে বলেন, ধর্ম চর্চার  ক্ষেত্রে ভিন্নতা  থাকলেও নিজ নিজ ধর্মের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। ইসলাম ধর্মের অনুসারীরা নানাভাগে বিভক্ত, কিন্তু ‘উম্মার’ প্রশ্নে তারা এক। পৃথিবীর একপ্রান্তে তাদের উপর আঘাত এলে অপরপ্রান্তে প্রতিক্রিয়া হয়, ইহুদি ধর্মের অনুসারীদের মধ্যেও এই ঐক্য আছে।কিন্তু ঐক্যহীনতার কারণে হিন্দু ধর্ম ধীরে ধীরে প্রতাপ হারিয়েছেন।

ম্যানিটোবায় মেয়ের সাথে গত কয়েক দিন কাটিয়ে জাপান যাওয়ার পথে টরন্টোতে যাত্রা বিরতি করেন। এই সময় তিনি ব্যক্তিগত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সাথেই কেবল সময় কাটান। কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানাদি বা মিডিয়ার সাথে কথা বলতেও তিনি অস্বীকৃতি জানান। এর বাইরে তিনি কেবলমাত্র শনিবার টরন্টোর বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি ও হিন্দু মন্দির  পরিদর্শন করেন। এসময় তিনি মন্দির পরিচালিত স্কুল অব হিন্দুইজম ঘুরে দেখেন।

তথ্যসূত্র: নতুন দেশ ডট কম

Jui  Banner Campaign
ট্যাগ: এস কে সিনহাপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুর্নীতি দমন আর সুশাসন প্রতিষ্ঠাই নতুন সরকারের মূল লক্ষ্য: বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)।

বিরোধী দলের আচরণ কেমন হবে তা সবাই বুঝে গেছে: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT