চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে বিভ্রান্ত করছে সালাহ উদ্দিনের বক্তব্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ন ১৪, মে ২০১৫
রাজনীতি
A A

ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার নিখোঁজ হওয়ার বিষয়ে যে বর্ণনা দিয়েছেন তাতে পুলিশসহ সবাই বিভ্রান্ত হচ্ছেন।

সালাহ উদ্দিন ভারতের মেঘালয় পুলিশকে বলেছেন, দুইমাস আগে তাকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছিলো। তিনি তার রাজনৈতিক পরিচয় দিয়ে মানসিক হাসপাতালে থাকা অবস্থায় স্ত্রী হাসিনা আহমেদের ফোন নম্বর দিয়ে কথা বলতে চান।

মেঘালয় পুলিশের আইজিপি জিএইচপি রাজু বলেন, অপহরণের পর কী হয়েছে এবং বৈধ কাগজ ছাড়া শিলং এ কীভাবে পৌঁছেছেন তা সালাহ উদ্দিন আহমেদ মনে করতে পারছেনা। তাহলে তিনি স্ত্রীর ফোন নম্বর কীভাবে মনে রাখলেন তা নিয়ে পুলিশ বিভ্রান্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, কলকাতা বা আগরতলায় বাংলাদেশীরা সহজেই প্রবেশ করতে পারলেও শিলং এ বাংলাদেশীদের অনুপ্রবেশ হয় না বললেই চলে। তাহলে অপহরণকারীরা কেনো তাকে এই জায়গায় ফেলে যাবে তাও খতিয়ে দেখছেন তারা।

সাবেক এ প্রতিমন্ত্রীর শুধু প্রাথমিক বক্তব্যই নয়, তার পোশাক ও শারীরিক অবস্থাও সবার মনে অনেক প্রশ্ন তৈরি করছে।

স্থানীয় পুলিশের ভাষ্যমতে গ্রেফতারের সময় সালাহ উদ্দিন আহমেদ মানসিক বিকারগ্রস্ত লোকের মত চলাফেরা করতে দেখা গেলেও ছবিতে দেখা গেছে তার পোশাক ছিল পরিষ্কার,পায়ে ছিল পরিচ্ছন্ন জুতা। মুখ ছিল ক্লিন শেভড।

Reneta

মেঘালয় পুলিশ প্রধানসহ সবার মনেই প্রশ্ন আসছে ২ মাস অপহৃত অবস্থায় থাকলে কেউ এতটা পরিস্কার-পরিচ্ছন্ন কীভাবে থাকতে পারে।

এছাড়াও হাপাতালে তার পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তার ওপর কোনো ধরণের চেতনানাশক ওষুধ বা মাদকদ্রব্য প্রয়োগ করা হয়নি।

মেঘালয় পুলিশ প্রধান বলেন, তারা আশা করছেন সালাহ উদ্দিন আহমেদকে খুব দ্রুত তারা আদালতে হাজির করতে পারবেন।

তিনি জানান, সিভিল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বিএনপির এ নেতাকে জিজ্ঞাসাবাদ শুরু করা যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমেঘালয়সালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT