লাইফস্টাইল

সবচেয়ে বেশী লাইক এখন ‘ডিম’ এর!

ইনস্টাগ্রামে ডিম এর ছবির বিশ্ব রেকর্ড

সবচেয়ে বেশী লাইক এখন ‘ডিম’ এর!

খুব সাধারণ একটি ছবি। একটা ডিম। আর কিছুই নেই ছবিতে। অথচ এটিই এখন ইনস্টাগ্রামে এযাবতকালে সবচেয়ে বেশী লাইক পাওয়া ছবি! শুধু তাই নয়, সামান্য এই ডিম ভেঙ্গে দিয়েছে কাইলি জেনারের মতো ইনস্টাগ্রাম সেলেব্রিটির রেকর্ড!

ডিমের ছবিটির রেকর্ড সংখ্যক লাইক পাওয়ার আগে ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া ছবি ছিল কাইলি জেনারের মেয়ে  স্টোর্মির আঙুল ধরা একটি ছবি। ছবিটি গত বছরের ফেব্রুয়ারিতে দিয়েছিলেন কাইলি। ছবিটিতে ১৮.১ মিলিয়ন লাইক পেয়েছে।

৪ জানুয়ারি শেয়ার করা ডিমের ছবিটি ভেঙ্গে দিয়েছে কাইলির এই রেকর্ড। অবশ্য ডিমের ছবিটি ইচ্ছে করেই দেয়া হয়েছিল বিশ্ব রেকর্ড করার জন্য। ক্যাপশনে লেখা হয়েছিল, ‘চলুন ইনস্টাগ্রামে সবচাইতে বেশী লাইকের বিশ্ব রেকর্ড করি। বর্তমান বিশ্ব রেকর্ড কাইলি জেনারের!’

ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া ছবি ছিল কাইলি জেনারের মেয়ে  স্টোর্মির আঙুল ধরা একটি ছবি।

৪ জানুয়ারি শেয়ার করা ডিমের ছবিটি রবিবার থেকে হুট করেই ভাইরাল হয়ে গেছে। রবিবার সকাল পর্যন্ত ছিল ৯ মিলিয়ন লাইক। এর দশ ঘণ্টা পরেই ১৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে লাইক। এরপর প্রতি ঘণ্টায় প্রায় এক মিলিয়ন করে বাড়ছে ছবিটির লাইকের সংখ্যা।

রহস্যময় এই ডিমের অ্যাকাউন্টের মালিকের সঙ্গে যোগাযোগ করার পরে উত্তর এসেছে যে এই অ্যাকাউন্টটি ‘হেনরিটা’ নামের একটি মুরগির অ্যাকাউন্ট এবং ছবিটি তার ডিমের! ডিমের নাম ইউগিন। পৃথিবীর মানুষের কাছে ডিমের শক্তি প্রমাণ করার জন্য এই ছবি দিয়েছে ‘হেনরিটা’।

কাইলি জেনার অবশ্য এই রেকর্ডে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। বিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় ডিম ভাঙছেন তিনি। -ডেইলি মেইল

 

View this post on Instagram

 

Take that little egg

A post shared by Kylie (@kyliejenner) on

বিষয়:ইনস্টাগ্রামকাইলি জেনারডিমবিশ্ব রেকর্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…