চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফল প্রযোজক আনুশকা শর্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ৩০, জুন ২০২০
অন্যান্য, বিনোদন
A A

বর্তমান সময়ে বলিউডে প্রভাবশালী কোন অভিনেত্রীর নাম যদি উল্লেখ করতেই হয় তবে সেই তালিকায় প্রথমেই থাকবে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার নাম। গেল দুবছর যাবত অভিনয় থেকে বিরত থাকলেও নিজ প্রযোজনা প্রতিষ্ঠান দিয়ে নিজের দাপট বজায় রেখেছেন এই অভিনেত্রী।

গেল মাসেই মুক্তি পেয়েছিল আনুশকার প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। যা ব্যাপক আলোচিত হয়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল আনুশকার প্রযোজিত সিনেমা ‘বুলবুল’। যার প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী সহ ছবি সংশ্লিষ্ট সকলে। পরপর দুটি প্রযোজনা দিয়েই ইতোমধ্যে নিজেকে সফল প্রযোজক হিসেবে উপস্থাপন করেছেন আনুশকা।

একই সাথে নিজের প্রতিটি কাজেই নতুন মুখদের সুযোগ দিচ্ছেন আনুশকা। এমনকি তার প্রযোজনার সব প্রোডাকশনে নতুনদের সুযোগ দেবেন বলেও জোর গলায় বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি আনুশকা বলেন, ‘অনেক মেধাবী সুযোগের কারণে হতাশ হয়ে বলিউড ছেড়ে দেয়। অথচ তাদের মেধার সঠিক মর্যাদা পেলে বলিউড আরও একঝাঁক তারকা পেতো। আমার যতটুকু ক্ষমতা সেখান থেকে আমি সেই চেষ্টা করছি। আমার মতো অনেকেই করছেন। না হলে আমিও তো একদিন নতুন ছিলাম। তবে সেই সুযোগের জায়গাটা আরও বাড়ানো উচিত বলে আমি মনে করি।’

মাত্র ২৫ বছর বয়সে ভাই কর্ণেশ শর্মার সঙ্গে নিজ প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন আনুশকা। এরপর একে একে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি পেয়েছে ‘এনএইচ১০’, ‘ফিল্লৌরি’, ‘পরি’ এবং সর্বশেষ ‘বুলবুল’ এর মত সিনেমা।

সিনেমা গুলোর প্রত্যেকটিই যথেষ্ট ব্যবসা সফল হয়েছে। তবে সর্বশেষ তার প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এবং ‘বুলবুল’ সিনেমাটির জন্য বেশি প্রসংশিত হচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনুশকা শর্মাওয়েব সিরিজনেটফ্লিক্সপাতাল লোকবুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT