চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহ ঘুরে ফের দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ১২, জুলাই ২০১৯
বিনোদন
A A

আমদানিতে আবার ভারতীয় ছবি মুক্তির হিড়িক পড়েছে। ঈদের পর ‘আব্বাস’ ছাড়া দেশীয় আর কেনো ছবি মুক্তি না পেলেও এরইমধ্যে দুটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে!

২৮ জুলাই ‘ভোকাট্টা’ মুক্তির একসপ্তাহ বিরতি দিয়ে শুক্রবার (১২ জুলাই) ফের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভারতীয় ছবি ‘কিডন্যাপ’। দেব-রুক্মিণী জুটির এ ছবি মুক্তি দিল শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক সেলিম খান জানান, দেশের ৫৮ সিনেমা হলে ‘কিডন্যাপ’ মুক্তি পেল। তার প্রযোজিত ‘প্রেম চোর’ ছবির বিনিময়ে ভারতীয় এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে। কলকাতায় ‘প্রেম চোর’ মুক্তি পাবে দুর্গা পূজায়।

উত্তম আকাশ পরিচালিত ওই ছবিতে ছবিতে অভিনয় করেছেন শান্ত খান, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, ভারতের নেহা, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।

যোগ করে সেলিম খান বলেন, আগামী সপ্তাহে (১৯ জুলাই) আরেক ভারতীয় ছবি জিত-কোয়েলের ‘শেষ থেকে শুরু’ ছবিটিও বাংলাদেশে মুক্তি দিচ্ছি। সেলিম খান বলেন, শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবির বিনিময়ে বাংলাদেশে আসছে শেষ থেকে শুরু।

সিনেমা হল সচল রাখতে নতুন ছবি দরকার। দেশের ছবি নেই তাই ভারত থেকে আমদানি করতে মুক্তি দিচ্ছেন বলে জানান সেলিম খান। তার ইচ্ছে, আগামীতে ভারতীয় ছবিগুলো নিয়মিত বাংলাদেশে মুক্তি দেবেন। পাশাপাশি দেশের ছবিও প্রযোজনা করবেন।

Reneta

সুরিন্দর ফিল্মসের ব্যানারে আরেক ছবি ‘কিডন্যাপ’ নির্মাণ করেছেন রাজা চন্দ। অভিনয় করেছেন দেব ও রুক্মিণী। সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। জানা যায়, পশ্চিমবঙ্গে ‘কিডন্যাপ’ মুক্তি পেয়েছিল গেল ঈদে।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাসকিডন্যাপদেবলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেশ গঠনে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT