চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহান্তে অ্যাভেঞ্জার্স: ঢাকায় এক প্রেক্ষাগৃহেই আয় ২ কোটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ০৩, মে ২০১৯
বিনোদন
A A

বিশ্বব্যাপী ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নিয়ে হইচই পড়েছিল মুক্তির আগে থেকেই। মুক্তির পর নতুন করে ছবিটি নিয়ে সারাবিশ্বে শোরগোল পড়ে। কারণ, এ ছবি থেকে প্রত্যাশার চেয়ে বেশিকিছু পেয়ে গেছে দর্শক! যার প্রমাণ পাওয়া যাবে বিশ্ব সিনেমায় গত ৭দিনে ‘অ্যাভেঞ্জার্স’-এর বক্স অফিসের দিকে নজর দিলে।

মুক্তির পর বিশ্বব্যাপী ১.৬ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যা বাংলাদেশী টাকায় ১৪ হাজার কোটি টাকারও বেশি!

গত শুক্রবার বিশ্বের অন্যান্য দেশের মতো মার্ভেল সিরিজের এই ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পায়। দেশের শীর্ষস্থানীয় ও অত্যাধুনিক এই চারটি সিনে থিয়েটারের ছবিটি দেখতে দর্শকদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।

এমনকি অগ্রিম টিকেটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও দেখা গেছে। শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনের কথা হয় যমুনা ফিউচার পার্কে অবস্থিত যমুনা ব্লকবাস্টারের হেড অব অপারেশন আহমেদ রানার সঙ্গে।

‘অ্যাভেঞ্জার্স’ গত এক সপ্তাহে যমুনা ব্লকবাস্টারের প্রেক্ষাগৃহে দৈনিক কতোগুলো শো চলছে, কতো টাকার ব্যবসা করেছে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

আহমেদ রানা জানান, যমুনা ব্লকবাস্টারে মুক্তির আগে ৩ দিনের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। প্রথম তিনদিন (শুক্রবার-রবিবার), সেখানে দৈনিক ১৭টি করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর শো চলে। মঙ্গলবার ও বুধবার চলে ১৫ শো। বৃহস্পতিবার থেকে ফের ১৭ শো চালায় ব্লকবাস্টার কর্তৃপক্ষ।

Reneta

এক সপ্তাহে ‘অ্যাভেঞ্জার্স’-এর আয় প্রসঙ্গে জানতে চাইলে যমুনা ব্লকবাস্টারের হেড অব অপারেশন বলেন, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর টিকেট বিক্রি হচ্ছে তিন ক্যাটাগরিতে।টু-ডি’র মূল্য ৪০০ টাকা এবং ৪৫০ টাকা। থ্রি-ডি’র মূল্য ৫০০ টাকা এবং ক্লাব রয়েল প্রিমিয়ামে টিকেটের মূল্য ৬০০ টাকা ও ১ হাজার টাকা। দৈনিক ৩৫ থেকে ৪০ লাখ টাকার সেল হয়েছে। প্রথম ৭ দিনে মোট ব্যবসা হয়েছে ২ কোটি টাকার বেশি। ব্লকবাস্টারের এই কর্মকর্তার ভাষায়, ‘অস্থির ব্যবসা হচ্ছে’!

৩ ঘণ্টা ৫৮ সেকেন্ডের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এটিই মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো এবং জো রুশো। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও শেষ ছবি এটি।

তারকাবহুল এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি, ব্রি লারসন, ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভানস, মার্ক রাফালো, জেরেমি রেনার ও স্কারলেট জোহানসন। ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই সিনেমা।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাভেঞ্জার্সএন্ডগেমক্রিস ইভানসক্রিস হেমসওর্থজেরেমি রেনারঢাকাবিলিয়নব্রি লারসনমার্ক রাফালোমিলিয়নলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT