চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যার অস্বস্তিতে কেবল কোহলির ব্যাটিংটাই স্বস্তি ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যতক্ষণ ছিলেন, ভালোই খেলছিলেন বিরাট কোহলি। অধিনায়কের ব্যাটিং দেখে মনে হচ্ছিল অ্যাডিলেডের রাতটা স্বস্তিতেই পার করে দেবে ভারত। হঠাতই মনোযোগ নড়ে গেল, রানআউট হলেন কোহলি, সঙ্গে সন্ধ্যার আলোতে নড়বড়ে হয়ে গেল ভারতের ইনিংসও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে প্রথম রাতটা ভালো-খারাপের মাঝামাঝি অবস্থানে থেকে শেষ করেছে সফরকারী ভারত। রান ৬ উইকেটে ২৩৩। ৯ রানে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও ১৫ রানে রবিচন্দ্র অশ্বিন করবেন দ্বিতীয় দিনের শুরু।

দিনের শুরুটা ধাক্কা দিয়ে হয় ভারতের। চমকে দিয়ে ওপেনার হিসেবে দলে জায়গা পাওয়া পৃথ্বী শ আউট হয়েছেন ইনিংসের প্রথম বলেই। ডানহাতি ব্যাটসম্যানের দুর্বলতার জায়গা অফস্টাম্পে বল পিচ করেছিলেন মিচেল স্টার্ক, যাতে ইনসাইড এজে মিডল টাম্পে টেনে শূন্যরানে বোল্ড পৃথ্বী।

দলীয় ৩২ রানে আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে হারায় সফরকারীরা। এটিও বোল্ড। আগারওয়ালকে সাজঘরের পথ দেখান স্টার্কের পেসসঙ্গী প্যাট কামিন্স।

১৯তম ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে নিজেদের খোলসবন্ধি করে ফেলেন চেতেশ্বর পূজারা ও কোহলি। প্রথম সেশনটা পার করে দ্বিতীয় সেশনের মাঝামাঝি পর্যন্ত সাবধানে খেলে শামুক গতিতে তারা যোগ করেন ১৮৯ বলে ৬৮ রান।

৫০তম ওভারে এসে পূজারা-কোহলির জুটি ভাঙেন নাথান লায়ন। লেগ গালিতে মার্নাস লাবুশেন পূজারার ক্যাচ নিলেও শুরুতে সাড়া দেননি আম্পায়ার। রিভিউতে মেলে ব্যাটে লেগেই বল হাতে গেছে লাবুশেনের, থামে ১৬০ বলে পূজারার ধৈর্যশীল ইনিংসটি। ২৬.৮৮ গড়ে মাত্র দুটি চার মেরেছেন ডানহাতি ব্যাটসম্যান।

Reneta

ধৈর্যের প্রতিমা হয়ে ছিলেন কোহলি নিজেও। চতুর্থ উইকেট জুটিতে আজিঙ্কা রাহানের সঙ্গে ধীরস্থির ৮৮ রান দেখে মনে হচ্ছিল, শেষ সেশনটা নিরাপদেই পার করবেন দুজনে। ১৮০ বল খেলে ৭৪ রান তোলা কোহলি পাচ্ছিলেন ২০২০ সালের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির সুবাস। ছোট এক ভুলে সেটি হয়নি। রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান কোহলি। ৭৭তম ওভারে ভারত হারায় চতুর্থ উইকেট।

কোহলি ফেরার ১৮ রানের মধ্যে ৪২ করা রাহানে ও ১৬ রান করা হনুমা বিহারিকে হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। ঋদ্ধিমান ও অশ্বিনের সাবধানী ব্যাটিংয়ে শেষদিকে আর উইকেট হারাতে হয়নি তাদের।

Jui  Banner Campaign
ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT