আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশে আছে। সন্ত্রাস মোকাবেলায় সরকারের সকল প্রচেষ্টা সফল হবে এবং যে কোনো মূল্যে অতি দ্রুত সন্ত্রাস ও গুপ্ত হত্যা বন্ধ করা হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়দাতা, তিনি নিজেও জঙ্গি, তার সাথে কোনো ঐক্য নয়।
বিএনপি নেতৃবৃন্দের সম্পর্কে শেখ সেলিম বলেন, ‘ওনারা বিচার মানেন না, সংবিধান মানেন না, আইন মানেন না, গণতন্ত্র মানেন না। তবে ওনারা মানেনটা কী? মানেন ক্ষমতা। এজন্যই ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে ওনারা ক্ষমতা পেতে চান।’







