ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ায় বিভিন্ন স্থানে একই দিনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, তিউনিশিয়া এবং কুয়েতে বোমা, গুলিবর্ষণ ও আত্মঘাতি হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।
ফ্রান্সের কেমিক্যাল প্ল্যান্টের হামলার পর সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতির এতটাই সংকটপূর্ণ যে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিষ ছড়ানোর অভিযোগে ৮০টি মসজিদ বন্ধ করে দেওয়া হবে।
সন্ত্রাসী হামলা থেকে কোনো দেশই নিরাপদ নয় ঘোষণার পর সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অভিযান ও পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।







