চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানের নির্যাতন থেকে রেহাই পেতে বৃদ্ধ পিতার আকুতি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:৫৮ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পিতার

নিজের সন্তান, সন্তানের স্ত্রী-ছেলেদের হাতে দফায় দফায় নির্যাতনের শিকার হচ্ছেন রামুর এক বৃদ্ধ পিতা। পিতার শেষ সম্বল জমিটুকু দখলে নিতে তার উপর চালানো হচ্ছে নির্যাতন। নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেন না ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীও।

নির্যাতনের শিকার ব্যক্তি আবদুর রহিম (৭৫) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান সংলগ্ন খালের পাড়ার বাসিন্দা।

বৃদ্ধ আবদুর রহিম জানান, তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী হিসেবে আয়েশা বেগমকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর ২টি সন্তান রয়েছে আর দ্বিতীয় স্ত্রীর ৪ জন। তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একজনের জমিতে ঘর করে বসবাস করেন। তার দখলে থাকা পিএফভূক্ত কিছু জমি রয়েছে। যেখানে তিনি চাষাবাদ করেন। এ জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রথম স্ত্রীর সন্তান ও একাধিক মামলার আসামী দানু মিয়া (৪৪)। এর জের ধরে তার সন্তান দানু মিয়া বিভিন্ন সময় তাকে মারধরসহ নানাভাবে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ৫ মার্চ রোববার দা দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে।

তিনি জানান, দানু মিয়ার সাথে নিজের অপর সন্তান (দানুর আপন ভাই) আবদুল গফুর, নাতি (দানুর পুত্র) রুবেল, দানুর স্ত্রী হাসিনা বেগম মিলে তার ওপর এ হামলা চালায়। দা দিয়ে কোপানো ছাড়াও বিভিন্ন আঘাতে তার শরীরে থেতলানোর চিহ্ন রয়েছে। এসময় হামলায় আহত হয়েছে দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমও। ভাংচুর করা হয়েছে বসতবাড়িটি।

বৃদ্ধ আবদুর রহিম জানান, এর আগে হামলা ও মারধরের ঘটনায় তিনি রামু থানায় অভিযোগ করে ছিলেন। বিষয়টি মীমাংসা করবে বলে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জানে আলম জিম্মায় নিয়ে আসে। কিন্তু তারও কোন সুরাহা পাননি। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছে। পুত্রের নির্যাতনের হাত থেকে বাঁচতে পুলিশ সুপার, রামু থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন এ বৃদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিতাসন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT